ঢাকা ০৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে জখম ও নারী হেনস্থার অভিযোগ বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ ‎সঞ্চয় হিসাব অবরুদ্ধ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ইবি শিক্ষিকা নিহতের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা ঈদের ছুটি বাড়ল সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

অধিনায়ক শান্তর মতামত ছাড়াই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা

#

ক্রীড়া প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি, ২০২৪,  10:56 AM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও দুই ওয়ানডের জন্য মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঘোষিত দলে তিন সংস্করণের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কোনো মতামত ছিল না। শান্তর অধিনায়ক হওয়া ও দল ঘোষণা পিঠাপিঠি দিনে হওয়াতে পরামর্শ নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক।  চট্টগ্রামে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমে রাজ্জাক বলেন, ‘ও (শান্ত) তো তখন অধিনায়ক ছিল না। ওর নাম ঘোষণার আগেই দল ঘোষণা (চূড়ান্ত) হয়ে গেছে। এরপর থেকে ওর ইনপুট থাকবে।’ সোমবার নবম বোর্ড সভা শেষে শান্তকে তিন সংস্করণে অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করেন সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিব অব্যাহতি চাওয়ায় বাঁহাতি ব্যাটার শান্তর উপরই আস্থা রাখে বোর্ড।

আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শান্ত-যুগে পা দিবে বাংলাদেশ। টি-টোয়েন্টি দলে ঢুকেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, নাঈম শেখ, এনামুল হক বিজয়, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও আলিস আল ইসলাম। বাদ পড়েছেন রনি তালুকদার, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম। ওয়ানডেতে ঢুকেছেন মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ ও রাকিবুল হাসান।  সামনেই আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এই সিরিজ দিয়ে কি বিশ্বকাপের মিশনও শুরু হচ্ছে? নির্বাচক রাজ্জাক জানান, তাদের নজর শুধু শ্রীলঙ্কা সিরিজের দিকে। ‘প্রথম চিন্তা হচ্ছে শ্রীলঙ্কার সাথে সিরিজ জিততে চাই। যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, টি-টোয়েন্টি দলের সেখানে কিছুটা তো চিন্তা করা দরকার। যেহেতু বিপিএল চলছে মোক্ষম সময় আমাদের মনে হয়েছে।’ আগের নির্বাচক প্যানেলের মধ্যে একমাত্র রাজ্জাকই টিকে আছেন। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে নতুন যুক্ত হয়েছেন হান্নান সরকার। বাদ পড়েছেন আগের মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম