ঢাকা ২৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি-প্রতিষ্ঠান ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

অতিরিক্ত সচিব হলেন ১২ কর্মকর্তা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৪,  6:04 PM

news image

যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন ১২ জন কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের এ আদেশ ২৪ ডিসেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে। গতকাল সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তারা হলেন, কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) সৈয়দ মেহদী হাসান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিচালক (যুগ্মসচিব) আহমাদুল হক, ভূমি সংস্কার বোর্ডের উপ-ভূমি সংস্কার কমিশনার (যুগ্ম-সচিব) মো. রেজাউল কবীর, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সদস্য (যুগ্ম-সচিব) মোজাফফর আহমেদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের পরিচালক (যুগ্ম-সচিব) হাওলাদার মো. রকিবুল বারী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. ইকবাল হোসেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক (যুগ্ম-সচিব) এ টি এম কামরুল ইসলাম তাং, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের পরিচালক (যুগ্ম-সচিব) মো. কামাল উদ্দীন বিশ্বাস, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জালাল উদ্দিন আহম্মেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. শাহজাহান মিয়া, ২০টি চাইল্ড ডে-কেয়ার সেন্টারের প্রকল্প পরিচালক (যুগ্ম-সচিব) শবনম মোস্তারী এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের মহাপরিচালক (যুগ্ম-সচিব) আবদুল্লাহ আল মামুন। পদোন্নতির আদেশে বলা হয়েছে, উল্লিখিত কর্মস্থল থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের দপ্তর/কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম, ঠিকানা উল্লেখ করে যোগদান পত্র দাখিল করবেন। অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বিধি মোতাবেক আর্থিক সুবিধা পাবেন। পরবর্তী সময়ে পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়, সরকারের অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর বা sa1@mopa.gov.bd ই-মেইলে অনলাইনে যোগদান পত্র দাখিল করতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম