ঢাকা ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

অতিরিক্ত সচিব হচ্ছেন আরও ১০০ জন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২২,  10:16 AM

news image

জনপ্রশাসনে আরো ১০০ যুগ্মসচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে। এবারের পদোন্নতির প্রক্রিয়ায় ১৫তম ব্যাচের কর্মকর্তারাই প্রাধান্য পাবেন। বিভিন্ন ব্যাচের যারা অতীতে অজ্ঞাত কারণে পদোন্নতি পাননি, এমন বেশকিছু কর্মকর্তা এবার পদোন্নতির প্রাপ্তির তালিকায় থাকছেন—তেমনটাই জানা যাচ্ছে। এক মাসেরও বেশি সময় ধরে সুপিরিয়র সিলেকশন বোর্ডের দফায় দফায় সভা হয়েছে। এই বোর্ডের সভাপতি মন্ত্রিপরিষদ সচিব। চুলচেরা বিশ্লেষণ করে মেধা-যোগ্যতার দিকটি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে পদোন্নতির তালিকা চূড়ান্ত করা হয়েছে—এমন দাবি সংশ্লিষ্টদের। তবে আগে কিছু দিন মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে কর্মকর্তা এবং তার পরিবারের অবস্থান সম্পর্কে জানা হতো।

এখন নাকি সেটির আর প্রয়োজন নেই বলে কেউ কেউ বলছেন। জানা যায়, এবার চলতি সপ্তাহে পদোন্নতিপ্রাপ্তদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হতে পারে। প্রধানমন্ত্রীর কাছে গতকাল পর্যন্ত অবশ্য সারসংক্ষেপ পাঠানো হয়নি। আজ পাঠানোর সম্ভাবনা রয়েছে। উল্লেখ করা যেতে পারে, প্রায় চার বছর ধরে যুগ্মসচিবের পদে চাকরি করার পর ১৫তম ব্যাচকে অতিরিক্ত সচিব করা হচ্ছে। সাধারণত দুই বছর হলেই অতিরিক্ত সচিব করার দৃষ্টান্ত রয়েছে। পদোন্নতিকে ঘিরে অবশ্য প্রশাসনে দ্বিমুখী সংকট দীর্ঘদিনের। একদিকে পদোন্নতির যোগ্য কর্মকর্তার সংখ্যা বাড়ছে, কিন্তু সে তুলনায় পদসংখ্যা না বাড়ানোয় এ নিয়ে প্রশাসনিক জটিলতা তৈরি হয়। বলা হচ্ছে, পদোন্নতি ওপরের দিকে ন্যাঘ্য কারণেই দিতে হচ্ছে, কিন্তু মাথায় জট লেগে যাচ্ছে তা দূর করার কোনো উদ্যোগ নেই। পদোন্নতি পাওয়ার পরও অধস্তন পদেই কাজ করতে হচ্ছে বছরের পর বছর। বিশেষ করে, উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত এ ধরনের অব্যবস্থাপনা বেশি। অনেকের বসার জায়গা পর্যন্ত নেই। কাচ দিয়ে ঘেরা ছোট ছোট খুপরির মধ্যে বসে অতিরিক্ত সচিব, যুগ্মসচিবদের কাজ করতে হয়। এটা নিতান্তই পরিবেশগত দিক থেকে কাজের অনুকূল নয়—বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রসঙ্গত, প্রশাসনে ৮৫০টি উপসচিবের পদের বিপরীতে এখন কর্মরত কর্মকর্তার সংখ্যা ১ হাজার ৭২০ জন, যুগ্মসচিবের ৪০০টি পদের বিপরীতে কর্মরত ৭৫২ জন, অতিরিক্ত সচিবের ১০২টি পদের বিপরীতে কর্মরত ৪০৬ জন। প্রশাসন বিশেষজ্ঞরা পরিস্হিতি সামাল দিতে বড় সংস্কারের তাগিদ দিলেও সেদিকে তেমন নজর নেই কারো। বরং প্রতিদিন পার করতে পারাটাই যেন বড় অগ্রাধিকার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম