ঢাকা ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
সেরা টি-টোয়েন্টি বোলিং পারফরম্যান্স মনোনয়নে শেখ মেহেদী লাভ ৫০ শতাংশ পর্যন্ত কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম পদোন্নতিপ্রাপ্ত ২ সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ খেলাফত মজলিস অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন হবে: মির্জা ফখরুল বেসরকারি মাদরাসায় নিয়োগে নতুন নির্দেশনা, না মানলে এমপিও বন্ধ

অতিরিক্ত ডিআইজি হলেন আরও ৭৩ এসপি

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২২,  9:16 AM

news image

অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশ সুপার পদমর্যাদার আরও ৭৩ জন কর্মকর্তা। বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন তিনটিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার আলী আহমদ খান, ঢাকা জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, রাজশাহী নৌপুলিশের দীন মোহাম্মদ, পুলিশ সদরদফতরের এআইজি মোহাম্মদ শাহ জালাল, সিআইডির বিশেষ পুলিশ সুপার বেগম নাছিমা আক্তার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার শ্যামল কুমার মুখার্জী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, সিআইডির বিজয় বসাক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সিআইডির পুলিশ সুপার মো. এনামুল কবির, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার এম এ মাসুদ ও সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার আ. স. ম মাহাতাব উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার জয়দেব চৌধুরী, পুলিশ সদরদফতরের এআইজি মহিউল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, ঢাকা ১৩ আর্মড পুলিশের অধিনায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, রাজশাহীর উপ কমিশনার এ এফ এম আনজুমান কালাম, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, এসপির পুলিশ সুপার মো. ফারুক হোসেন, সিআইডির মো. দেলোয়ার হোসেন, ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিআইডির মো. মিজানুর রহমান, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিআইডির পুলিশ সুপার সামসুন নাহার, খুলনা রেঞ্জ অফিসের কমান্ড্যান্ট মোছা. তাসলিমা খাতুন, কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পুলিশ সদরদফতরের এআইজি পংকজ চন্দ্র রায়, দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা রেঞ্জের অফিসের নাবিলা জাফরিন রীনা, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদদাছ্ছের হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মো. মোকতার হোসেন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মুহাম্মদ সাইফু ইসলামকে পদোন্নতি দেওয়া হয়েছে। পৃথক আরেক প্রজ্ঞাপনে শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৭ এর পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন, বরিশালের পুলিশ সুপার মো. মারুফ হোসেন, পুলিশ সদরদফতরের এআইজি খোন্দকার নুরুন্নবী, ময়মনসিংহ রেঞ্জ অফিসের পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ, রংপুর রেঞ্জ রিজার্ভ ফোর্স কমান্ড্যান্ট মু. মাসুদ রানা, নওগাঁর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, পুলিশ সদরদফতরের এআইজি মোহাম্মদ নাসিরুল ইসলাম, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার এস এম মেহেদী হাসান, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, সিআইডির পুলিশ সুপার মাসুদ আহাম্মদ, হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, খুলনা শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার এম এ জলিল, সিলেট রেঞ্জ কার্যালয়ের পুলিশ সুপার নূরুল ইসলাম, পুলিশ সদরদফতরের এআইজি শাহজাদা মো. আসাদুজ্জামান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. আতিকুর রহমান মিয়া ও এসবির পুলিশ সুপার মো. সায়ফুজ্জামান ফারুকীকে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার উত্তম কুমার পাল, নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা, লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা, ডিএমপির উপ-কমিশনার সঞ্জিত কুমার রায়, পুলিশ সদরদফতরের এআইজি মোছা. শেহেলা পারভীন, পুলিশ সদরদফতরের এআইজি বেগম নাসিয়ান ওয়াজেদ, ঢাকা আর্মড পুলিশের পুলিশ সুপার বেগম শামীমা আক্তার, ফরিদপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সিআইডির পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, সিআইডির পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. ফারুক উল হক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তানভীর মমতাজ, কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান ও ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। পৃথক আরেক প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানকে পদোন্নতি দেওয়া হয়। এর আগে গত মঙ্গলবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে দুটি প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পান পুলিশ সুপার পদমর্যাদার ৪৩ জন কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম