ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

অতিথি পাখির কলরবে মুখরিত চর কুকরিমুকরি

#

নিজস্ব প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২৩,  10:46 AM

news image

প্রকৃতিতে এখন শীতের আমেজ। শীত এলেই সুদূর সাইবেরিয়া থেকে অতিথি পাখি আসে বাংলাদেশের বিভিন্ন স্থানে। এখন অতিথি পাখির কলরবে মুখর চরফ্যাশনের চর কুকরিমুকরি।  চরের বাসিন্দা আলাউদ্দিন মাঝি ও মাছ ব্যবসায়ী মিজান জানান, চর কুকরিমুকরি ইউপি চেয়ারম্যান আবুল হাসেম মহাজনের নির্দেশনা অনুযায়ী পাখিগুলো আমরা কোনো শিকারিকে ধরতে দেই না। আমরা দেখে রাখি। প্রতি বছর এই সময় এখানে আসে হাজার হাজার অতিথি পাখি। শীত শেষে চলে যায়।  পর্যটক নুরুল্লাহ মিয়া বলেন, চর কুকরিমুকরিতে রং-বেরঙের পাখির ঝাঁকে ঝাঁকে  ছোটাছুটি মন ছুঁয়ে যায়। স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম মহাজন বলেন, অতিথি পাখি সুরক্ষায় এলাকায় মাইকিং করা হয়েছে। যাতে কেউ পাখি শিকার না করে। এ ছাড়া আমাদের গ্রাম পুলিশ সবসময় টহল দেয়। চরফ্যাশন রেঞ্জ কর্মকর্তা আবদুস সালাম বলেন, শীতপ্রধান অঞ্চল থেকে আসা অতিথি পাখির কলকাকলিতে মুখর চরফ্যাশনের চরাঞ্চল। প্রায়ই দুর্বৃত্তদের দেওয়া বিষটোপ ও মরণফাঁদে প্রাণ হারায় এসব অতিথি পাখি। তিনি আরও জানান, বাংলাদেশ পুলিশ ও কোস্ট গার্ডের সঙ্গে সমন্বয় করে এবং তাদের সহযোগিতা নিয়ে অতিথি পাখির সুরক্ষায় আমাদের টহল অব্যাহত রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম