ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

অতিথি আপ্যায়নে ঝটপট ক্ষীর পাটিসাপটা

#

লাইফস্টাইল ডেস্ক

০৫ ডিসেম্বর, ২০২৩,  11:05 AM

news image

শীতকাল পিঠাপুলির জন্য সবচেয়ে উপযুক্ত একটি সময়। আবহমান বাংলার নিজস্ব ঐতিহ্যের সঙ্গে পিঠা-পুলির সম্পর্ক যুগ যুগ ধরে। তাইতো শীতকাল আসলেই হরেক রকম পিঠা খাওয়ার ধুম পড়ে যায় ঘরে ঘরে। অন্যান্য পিঠার মতো পাটিসাপটাও জনপ্রিয় আমাদের দেশে। ছোট বড় সবারই পছন্দের তালিকায় রয়েছে এটি। হঠাৎ অতিথি এলেও কম সময়ের মধ্যে আপ্যায়ন করতে পারেন এই পদ দিয়ে। খুব সহজে ঝটপট করে কীভাবে মজাদার ক্ষীর পাটিসাপটা পিঠা বানিয়ে নেওয়া যায়, সেই রেসিপিটি জেনে নিন।

ক্ষীর বানাতে যা লাগবে-

তরল দুধ ৫০০ মি.লি., গুঁড়া দুধ ২ টেবিল চামচ, চিনি আধা কাপ, এলাচের গুঁড়া সামান্য, সুজি ২ চা চামচ

পিঠা বানাতে যা লাগবে-

চালের গুঁড়া ১ কাপ, ময়দা আধা কাপ, গুঁড়া দুধ ২ চা চামচ, চিনি ৩ টেবিল চামচ, লবণ ১ চিমটি

অতিথি আপ্যায়নে ঝটপট ক্ষীর পাটিসাপটা 

যেভাবে বানাবেন-

প্রথমে তরল দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। এবার দুধে চিনি ও সুজি মিশিয়ে নাড়তে থাকুন। যাতে দলা পাকিয়ে না যায় খেয়াল রাখুন। ঘন হয়ে এলে ক্ষীরে সামান্য এলাচের গুঁড়া ছড়িয়ে দিন। পাটিসাপটার পুর তৈরি। এবার একটি বড় পাত্র নিয়ে তাতে ময়দা, চালের গুঁড়া, চিনি, গুঁড়া দুধ ও সামান্য লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর পরিমাণমতো পানি দিয়ে বেটার বানাতে হবে।

গোলা খুব বেশি ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। তারপর তাওয়া গরম করে ঘি ব্রাশ করে নিন। এখন গোল চামচের সাহায্যে পিঠার ব্যাটার দিয়ে দিন প্যানে। প্যানের হাতল ধরে ঘুরিয়ে চারদিকে ছড়িয়ে দিন। গোল রুটির মতো শেপ হবে।

এবার এক কোণায় লম্বা করে ক্ষীর দিয়ে সাবধানে পিঠা ভাঁজ করে নিতে হবে। এই সময় চুলার আঁচ একদমই কম রাখতে হবে। এবার পিঠা উল্টে ভেজে নিয়ে তুলে ফেলুন। এভাবে সব পিঠা তৈরি করে নিয়ে পরিবেশন করুন পছন্দ মত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম