ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

অটোরিকশার যাত্রীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ, চালক আটক

#

নিজস্ব প্রতিনিধি

১৯ জুন, ২০২২,  10:33 AM

news image

নির্জন স্থানে সিএনজি অটোরিকশা থেকে যাত্রীকে টেনেহিঁচড়ে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। সোনারগাঁয়ের মাঝেরচার এলাকায় শনিবার সকালে এই ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে দুপুরেই অভিযুক্ত সিএনজি চালককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত সিএনজি চালকের নাম মো. বিজয় (৩৫)। তিনি সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মাঝেরচর পূর্বপাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে। ধর্ষণের শিকার যাত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৭টায় আড়াইহাজার থানার ফেরিঘাট থেকে সিএনজিযোগে গৃহকর্মী এক নারী মদনপুর যাচ্ছিলেন। মাঝেরচার এলাকায় পৌঁছাতেই সিএনজি চালক বিজয় ওই নারীকে একা পেয়ে রাস্তার পাশে বাবুল মিয়ার মুরগির খামারের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। এদিকে, খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রব্বানীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য অভিযান চালিয়ে দুপুর ১২ টার দিকে বিজয়কে মাঝেরচর এলাকা থেকে গ্রেফতার করে। তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাকির রব্বানী বলেন, সিএনজির যাত্রীকে ধর্ষণ করা হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করি। পরে গোপন সূত্রে বিজয়ের তথ্য সংগ্রহ করে মাঝেরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলার প্রস্তুতি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম