ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

অটোরিকশাচালকের ঘুষিতে চালক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০২ মার্চ, ২০২৩,  11:00 AM

news image

সিলেট নগরের বন্দরবাজারের রাজা জিসি হাইস্কুলের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই সিএনজিচালিত অটোরিকশাচালকের হাতাহাতি হয়। ওই সময় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ মার্চ) সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার শামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১ মার্চ) রাত সাড়ে ১০টায় ওই হাইস্কুলের সামনে অটোরিকশায় যাত্রী তোলা নিয়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি জালালাবাদ থানার কান্দিগাঁও গ্রামের ইদন মিয়ার ছেলে আমিরুল ইসলাম (৩০)। তিনি অটোরিকশাচালক ছিলেন।

আটককৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীগঞ্জ গ্রামের খালেদ মিয়ার ছেলে আলমগীর হোসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ১০টায় এক যাত্রীকে নিয়ে টানাটানির একপর্যায়ে দুই অটোরিকশাচালকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে আলমগীর হোসেনের ঘুষিতে আমিরুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। তখন তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সহকারী কমিশনার শামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী জানান, বুধবার রাতে সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তি কীভাবে মারা গেলেন, তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম