ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব

অচিরেই ঋণমুক্ত হবে বাংলাদেশ : পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৩,  11:01 AM

news image

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অচিরেই বাংলাদেশ বিদেশি সব ঋণ পরিশোধ করে বোঝামুক্ত হবে। মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের বিদ্যানিকেতন হাইস্কুলে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এম এ মান্নান বলেন, কৃষক, শ্রমিক, দিনমজুর, সাধারণ নাগরিক ও প্রবাসীরাসহ সর্বস্তরের মানুষের আয় বাড়িয়ে দেশের অর্থনীতির উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বিদেশি ঋণ শোধ করা হচ্ছে। খুব শিগগিরই সব পরিশোধ করে বাংলাদেশ ঋণমুক্ত হবে। তিনি বলেন, বিদেশি ঋণের ভারে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো হয়ে যাবে—এমন মন্তব্য অনেকে করে থাকেন। তবে দেশের অর্থনীতি বহুদূর এগিয়ে গেছে। শ্রীলঙ্কা তো দূরের কথা, ২০টি শ্রীলঙ্কা মিলেও এখন বাংলাদেশের সমকক্ষ হতে পারবে না। আমাদের জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির চর্চা বাড়িয়ে আস্থার মনোভাব সৃষ্টি করতে হবে। পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর জীবনী থেকে আমাদের ভয় দূর করে সাহসের সঞ্চার করব। কারণ, তিনি আমাদের মতো নিপীড়িত জাতিকে সংগঠিত করে মহা-সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা এনে দিয়েছেন। এই স্বাধীনতা আমাদের বড় সম্পদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম