ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক একদিন ম্যানেজেই মিলবে টানা ৪ দিনের ছুটি নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অচলাবস্থার অবসান, কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ জুন, ২০২৫,  11:49 AM

news image

মার্চ টু এনবিআর, কমপ্লিট শাটডাউনসহ অবশেষে সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরেছেন আন্দোলনরত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। সোমবার (৩০ জুন) সকালে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে গিয়ে দেখা যায়, বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অফিস করতে এসেছেন। এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখনো এনবিআর কার্যালয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে সকালে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান কার্যালয়ে এসেছেন বলে জানা গেছে। এর আগে গতকাল রাতে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। তারা জানান, দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং দেশের আমদানি-রফতানি ও সরবরাহব্যবস্থা সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করেছে। এনবিআরে সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত ১২ মের পর থেকে আন্দোলন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ফলে সরকারের হয়ে রাজস্ব আদায়কারী সংস্থাটিতে এক ধরনের অচলাবস্থা শুরু হয়। এতে সেবায় বিঘ্ন ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম