ঢাকা ০৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
স্থানীয় নির্বাচনে সরব চিতলমারী: সমাজসেবার ব্রত নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর আনিস সোনাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে জখম ও নারী হেনস্থার অভিযোগ বৈষম্যবিরোধী নেতা রিয়াদ রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের স্ত্রীর ২ ‎সঞ্চয় হিসাব অবরুদ্ধ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চাচা ও ভাতিজা নিহত বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর বাংলাদেশ ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট ইবি শিক্ষিকা নিহতের ঘটনায় ৪ জনকে আসামি করে মামলা ঈদের ছুটি বাড়ল সচিবালয়ে নিজ কক্ষের অর্ধেক লাইট ও এসি কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

অক্টোবরে সারাদেশে ১৪৭৫ অগ্নিকাণ্ড, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২৩,  3:56 PM

news image

চলতি বছরের অক্টোবরে সারাদেশে ১ হাজার ৪৭৫টি আগুন লাগার ঘটনা ঘটেছে। এরমধ্যে সবচেয়ে বেশি ৫০১টি ঢাকা বিভাগে। মঙ্গলবার (৭ নভেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ছাড়া অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে চট্টগ্রাম বিভাগে ২৩৯টি, রাজশাহী বিভাগে ২১৩টি, রংপুর বিভাগে ১৯৩টি, খুলনা বিভাগে ১৪৯টি, সিলেট বিভাগে ৫৯টি, বরিশাল বিভাগে ৬৬টি এবং ময়মনসিংহ বিভাগে ৫৫টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৭ জন আহত ও ১০ জনের মৃত্যু হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা বিভাগের মধ্যে সিটি করপোরেশন এলাকায় ১৬৩টি আগুনের ঘটনা ঘটেছে। এ হিসেবে ঢাকায় দিনে ৫টির বেশি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এ ছাড়া ঢাকা সিটিতে সবচেয়ে বেশি ২২টি আগুনের ঘটনা মিরপুর এলাকায়। মোহাম্মদপুরে ১৩টি, ডেমরাতে ৯টি, তেজগাঁও ১২টি, বারিধারায় ৯টি, উত্তরায় ১০টি, পোস্তাগোলায় ১০টি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকায় আগুনের ঘটনায় ১৫ জন আহত এবং তিনজনের মৃত্যু হয়েছে। মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাসে অগ্নিকাণ্ডের ঘটনা কমেছে। গত মাসে সারাদেশে ১ হাজার ৫৫৭টি আগুনের ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম