ঢাকা ২৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার গভীর সংকটে জাতিসংঘ, উত্তরণে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে বাংলাদেশ এবার কালিয়াকৈরে কারখানার গুদামে ভয়াবহ আগুন সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১৯৩৩ যাত্রী পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় বিপুল সংখ্যক পর্যটকের সমাগম আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে রবিবার

অক্টোবরের শেষেই এইচএসসির ফল প্রকাশ, যা জানাল শিক্ষা বোর্ড

#

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৬,  2:06 PM

news image

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল অক্টোবরের শেষ সপ্তাহে প্রকাশের পরিকল্পনা করছে শিক্ষা বোর্ড। আগামী ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হতে পারে। তবে ২৯ অক্টোবর ফল প্রকাশের সম্ভাবনা বেশি বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।


মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে দেশের একটি গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে ২৯ অক্টোবরকে সামনে রেখেই প্রস্তুতি চলছে।


চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে শেষ হয় ৮ আগস্ট। এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।


এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। সারা দেশে পরীক্ষার্থীদের জন্য কেন্দ্র ছিল ২ হাজার ৬৯৭টি।


এদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬১টি কেন্দ্রে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১০টি কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।


শিক্ষা বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, অক্টোবরের শেষ সপ্তাহেই ফল প্রকাশের প্রস্তুতি চলছে। তবে ফল প্রকাশের চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিক ঘোষণার পরই নিশ্চিত হওয়া যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম