ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি শেষ মুহূর্তে ভেস্তে গেল আলোচনা, ফের শুরু যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্যযুদ্ধ সিলেটে হামে আরও একজনের প্রাণহানি, হাসপাতালে ভর্তি ৯১ বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ও বডি ভেঙে ট্রেন চলাচল বন্ধ, দুর্ঘটনা থেকে রক্ষা জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন টানা ২৫ মৌসুমে গোল করে রোনালদোর রেকর্ড কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড : ৬ বাংলাদেশির মরদেহ দেশে আনা হচ্ছে আজ সুইডেনের স্কুলে ঢুকে হামলায় নিহত ১ ৬৪ রানে অলআউট বাংলাদেশ

অক্টোবরেই রেল সেবায় যুক্ত হচ্ছে কক্সবাজারসহ আরও পাঁচটি জেলা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২৩,  11:48 AM

news image

চলতি অক্টোবর মাসেই রেল সেবা যুক্ত হচ্ছে কক্সবাজারসহ আরও পাঁচটি জেলা। বর্তমানে দেশের ৪৩টি জেলা রেল সেবায় যুক্ত রয়েছে।তথ্যানুযায়ী, চলতি অক্টোবর মাসেই পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, খুলনা-মোংলা রেলপথ প্রকল্প ও দোহাজারী-কক্সবাজার রেলপথ প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে। প্রকল্পগুলো উদ্বোধন হলে মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর, কক্সবাজার এবং বাগেরহাট জেলার বাসীন্দারা সরাসরি নিজ জেলা থেকে ট্রেনে ভ্রমণ করতে পারবেন। এই পাঁচ জেলা রেল সেবায় যুক্ত হওয়ার পর বাকি থাকবে শেরপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, মাগুরা, নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি জেলা। আর বরিশালের ছয়টি জেলায়ও রেল সংযোগ নেই। আগামী ২০৪৫ সালের মধ্যে এই ১৬টি জেলাকেও রেল সেবায় যুক্ত করতে চায় সরকার। এ বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, মোংলা-খুলনা রেলপথটি শুধু সারাদেশের সঙ্গে নয়, আন্তর্জাতিক রেল রুট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে ব্যবসা-বাণিজ্য গতিশীল হবে। অন্যদিকে ২০২৪ সালে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পুরোটা উদ্বোধন হলে যুক্ত হবে নড়াইল। আর মধুখালি-মাগুরা রেলপথ উদ্বোধন হলে যুক্ত হবে মাগুরা জেলা। তারপর পর্যায়ক্রমে বাকি জেলাগুরো রেল সেবার আওতায় নিয়ে আসা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম