ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

অঁজিকে হারিয়ে অপরাজিত চ‍্যাম্পিয়ন পিএসজি, জয়ের নায়ক দুয়ে

#

স্পোর্টস ডেস্ক

০৬ এপ্রিল, ২০২৫,  11:00 AM

news image

শিরোপা জয়ের জন্য মাত্র এক পয়েন্টই যথেষ্ট ছিল প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি)। কিন্তু ঘরের মাঠে অঁজির বিপক্ষে লুইস এনরিকের শিষ্যরা থামেননি ড্রয়ে—দুর্দান্ত ছন্দে থাকা দলটি ১-০ গোলের জয় দিয়ে নিশ্চিত করল লিগ ওয়ানের টানা চতুর্থ এবং সব মিলিয়ে ১৩তম শিরোপা। লিগ তালিকায় ১৪তম স্থানে থাকা অঁজির বিপক্ষে প্রথমার্ধে গোলের জন্য একের পর এক আক্রমণ শানায় পিএসজি। প্রথম ৪৫ মিনিটে ১১টি শট নেওয়া হলেও মাত্র একটি ছিল অনটার্গেটে। তবে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কাভারাত্সখেলিয়ার পাস থেকে ফরাসি ফরোয়ার্ড দিজিরে দুয়ের একমাত্র গোলেই জয়ের দেখা পায় স্বাগতিকরা। এই জয়ের ফলে ২৮ ম্যাচে ২৩ জয় ও ৫ ড্রয়ে পিএসজির সংগ্রহ ৭৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে মোনাকো। বাকি ৬ ম্যাচে হার না মানলেই অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে মৌসুম শেষ করবে প্যারিসিয়ানরা। এই নিয়ে ফ্রান্সের শীর্ষ লিগে টানা চতুর্থ ও সব মিলিয়ে ১৩তম শিরোপা ঘরে তুলল পিএসজি। গত ১৩ মৌসুমের মধ্যে ১১ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা, যা দেশের ফুটবলে একচ্ছত্র আধিপত্যেরই প্রমাণ। এ মৌসুমে লিগ শিরোপার পাশাপাশি আরও দুটি ট্রফি জয়ের দারুণ সুযোগ রয়েছে পিএসজির সামনে। ইতোমধ্যে জায়গা করে নিয়েছে ফরাসি কাপের ফাইনালে। আর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে লুইস এনরিকের দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম