ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

``গিভ টু গেইন'' প্রতিপাদ্যে কমিউনিটি ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

#

১০ মার্চ, ২০২৬,  4:15 PM

news image

গত ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে ঢাকাসহ আশপাশের এলাকায় কমর্রত ব্যাংকের নারী কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল “Give to Gain'' । অনুষ্ঠান উপলক্ষে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এক শুভেচ্ছা বার্তা প্রদান করেন। তিনি তার বক্তব্যে বলেন, ব্যাংকের নারী কর্মীরা প্রতিষ্ঠানের অগ্রগতির নীরব শক্তি এবং ভবিষ্যতের পথচলার অনুপ্রেরণা। প্রতিদিন তাদের নিষ্ঠা, সহমর্মিতা ও সাহসিকতা ব্যাংকের কাজকে আরও অর্থবহ করে তোলে এবং সেবায় মানবিকতা যোগ করে। তিনি আরও বলেন, কর্মক্ষেত্রে নারীদের উপস্থিতি শুধু দায়িত্ব পালনেই সীমাবদ্ধ নয়; এটি প্রতিষ্ঠানের সংস্কৃতি গঠন, আস্থা সৃষ্টি এবং উৎকর্ষ সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে নারীদের কর্মতৎপরতায় আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ব্যাংকের নারী কর্মীদের মতামত, চিন্তা এবং নেতৃত্ব আগামী দিনে আরও উজ্জ্বলভাবে বিকশিত হবে। নারীরা যখন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যায় ও নেতৃত্ব দেয়, তখন সেই প্রতিষ্ঠান দৃঢ়তা, উদ্ভাবন এবং লক্ষ্যপূরণের শক্তি লাভ করে। এ সময় তিনি উল্লেখ করেন, ব্যাংকের মানবসম্পদ বিভাগ সবসময় মর্যাদা রক্ষা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং এমন একটি নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ- যেখানে প্রত্যেক নারী নির্ভয়ে ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারেন। তিনি সকল ব্যাংক কর্মীদের- নারীদের প্রতি উৎসাহ, সুযোগ ও আস্থা বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, এতে প্রতিষ্ঠান আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যৎ হবে আরও আশাব্যঞ্জক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম