ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

'ব্লকেড' কর্মসূচি শুরু, উত্তাল নগর ভবন এলাকা

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৫,  11:40 AM

news image

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন ব্লকেড কর্মসূচি পালন করছে ঢাকাবাসী। আদালতের রায় মেনে এবং নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেট বাস্তবায়নে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের শপথ গ্রহণের উদ্যোগ নেওয়ার দাবিতে উত্তাল নগর ভবন এলাকা। আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করছেন বলেও অভিযোগ আন্দোলনকারীদের। তবে ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের পুরান ঢাকার স্থানীয় বাসিন্দারা বলছেন, নাগরিক সেবা নিশ্চিত করতে নগর ভবনে ইশরাক হোসেনকে মেয়রের চেয়ারে দেখতে চান।  টানা চারদিন বিক্ষোভ কর্মসূচি পালনের পর গতকাল রবিবার নগর ভবন ব্লকেড কর্মসূচি ঘোষণা করা হয়। ঢাকাবাসীর পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন মশিউর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম