ঢাকা ১৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

'বিনিয়োগ ভবন' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৩,  10:44 AM

news image

অবশেষে আনুষ্ঠানিকভাবে চালু হলো বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নিজস্ব প্রধান কার্যালয়৷ রোববার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে এ ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নবনির্মিত 'বিনিয়োগ ভবন' উদ্বোধন শেষে মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগারগাঁওয়ে স্থাপিত বিডার প্রধান কার্যালয় হিসেবে নবনির্মিত ভবনটি সরকার নামকরণ করেছে 'বিনিয়োগ ভবন' নামে। সকালে এই ভবনটি উদ্বোধন করতে আগারগাঁওয়ে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ নবনির্মিত বিনিয়োগ ভবন সুইস চেপে উদ্বোধন করেন তিনি। দেশি-বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করতে এক একর জমির ওপর ১৯৮ কোটি টাকা ব্যয়ে ১২ তলা বিশিষ্ট বিডা ভবন নির্মাণ করা হলো৷ এই ভবনটিতে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ-বেজা এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ বা এনএসডিএ প্রধান কার্যালয়ও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী৷ রাজস্ব ভবন উদ্বোধন শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দিনব্যাপী রাজস্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম