ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
রণক্ষেত্র মাদারীপুর, ২ ঘণ্টার সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ হেমন্তের সোনালি আবহে সেজেছে প্রকৃতি, অপেক্ষা শীতের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ‘ইরানের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভেঙে দেবে’ জুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩টি অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহ শেষ মুহূর্তের গোলে মেসিদের বিদায়, সেমিফাইনালে কলম্বাস মুন্সীগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০ পঞ্চগড়ে তাপমাত্রা ১৩.১ ডিগ্রি, জেঁকে বসেছে শীত

'জয় বাংলা' স্লোগানকে বাধ্যতামূলক করা হচ্ছে

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২২,  8:47 PM

news image

জয় বাংলাকে জাতীয় স্লোগান করার জন্য সার্কুলার দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। বাধ্যতামূলকভাবে সকলে এই স্লোগান ব্যবহার করবে। আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, সকল সাংবিধানিক পদ, সরকারি, বেসরকারি অফিসে কর্মরতদের বক্তব্যে জয় বাংলা স্লোগান দিতে হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি, সভা সেমিনারে, সমাবেশে জয় বাংলা স্লোগান ব্যবহার করতে হবে। দু'একদিনের মধ্যে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম