ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

'খেলা হবে' এটা কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না: তোফায়েল

#

নিজস্ব প্রতিবেদক

০৩ ডিসেম্বর, ২০২২,  9:33 PM

news image

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, রাজধানীর নয়াপল্টনের অল্প জায়গায় বেশি লোক দেখিয়ে জনগণকে ধোঁকা দিতে চায় বিএনপি। রোববার (৪ ডিসেম্বর) যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে এ সভা হয়। শেখ ফজলুল হক মণি সম্পর্কে তোফায়েল আহমেদ বলেন, ‘আমি যতটুকু হয়েছি তার সবচেয়ে অবদান শেখ ফজলুল হক মণি ভাইয়ের। উনি শুধু নেতা ছিলেন না, নেতা তৈরি করতেন।

আমার সৌভাগ্য তার সঙ্গ পেয়েছিলাম।’ তিনি বলেন, ‘‘মণি ভাই ছিলেন আমার প্রিয় নেতা। আমি যখন বরিশালে বিএম কলেজে পড়তাম, তখন তিনি আমার হোস্টেলে গিয়েছিলেন। আমাকে বলেছিলেন, ‌‘তুমি আমার সঙ্গে ছাত্রলীগের রাজনীতি কর।’ তখন মণি ভাই ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তারপর থেকে আমার ছাত্রলীগে যাত্রা শুরু। তার সঙ্গে আমার অনেক স্মৃতি। তাকে গ্রেফতার করার পরে ১৯৬৭ সালে মুক্তি পেয়েছিলেন। আমরা একসঙ্গে মুজিব বাহিনীতে ছিলাম।’ ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ নিয়ে আওয়ামী লীগের প্রবীণ নেতা বলেন, বিশৃঙ্খলার করার উদ্দেশ্যে সমাবেশ করবে বিএনপি। এই ব্যাপারে যুবলীগের সভাপতির নেতৃত্বে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। সতর্ক থাকবেন। কেউ আমার দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। বর্তমানে ‘খেলা হবে’ স্লোগান নিয়ে তোফায়েল আহমদে বলেন, ‘খেলা হবে এটা কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না।’ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল। যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম