ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

'ক্ষেপণাস্ত্র' নেকলেস পরেন কিমের স্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২৩,  4:41 PM

news image

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে সামরিক কুচকাওয়াজে কিমের পারমাণবিক অস্ত্রাগারের নতুন হার্ডওয়্যার বৈশিষ্ট্য যুক্ত ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এই আয়োজনে অংশ নেন কিমের স্ত্রী রি সোল জুও। কিম জং উন ২০১২ সালে রি সোল জুকে বিয়ে করেন।  ভোজসভায় অংশ নেওয়ার সময় দেখা যায়, তার গলায় ঝুলছে ক্ষেপণাস্ত্রের আদলে একটি নেকলেস। এ সময় অনেকের নজরে পড়ে কিমের স্ত্রীর নেকলেসটি। কুচকাওয়াজের সময় আরো একটি বিষয় নজর কাড়ে সবার। 

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে সামরিক কুচকাওয়াজে কিমের পারমাণবিক অস্ত্রাগারের নতুন হার্ডওয়্যার বৈশিষ্ট্য যুক্ত ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। কিম জং উন ও তার অল্পবয়সি কন্যা কিম জু এ, বিশাল সামরিক কুচকাওয়াজে মূল মঞ্চে উঠেছিলেন। দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে ছবিও তুলেন ১০ বছর বয়সি কিমের এই কন্যা। ভবিষ্যতের নেতা হিসেবে কিমের কন্যাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এমনটির ইঙ্গিত মিলছে। 

এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, তার এই অস্ত্র প্রদর্শন সম্ভবত একটি নতুন নিরেট জ্বালানি সম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা তিনি ভবিষ্যতে পরীক্ষা করতে পারেন। ২০১১ সালের ১৯ ডিসেম্বর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম জং উনের বাবা কিম জং ইলের মৃত্যু খবর ঘোষণা করা হয়। বাবা কিম জং ইলের অন্ত্যেষ্টিক্রিয়ার পর ২৮ ডিসেম্বর নিজেকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেন কিম জং উন। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। দেশকে বিশ্বের কাছে পারমাণবিক দিক দিয়ে ক্ষমতাধর প্রমাণ করেছেন কিম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম