ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চিকিৎসাবিজ্ঞানে নোবেল ঘোষণা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী তদন্তের জালে বিসিএসআইআর স্কুলের সাবেক প্রধান শিক্ষক ইদ্রিস আলী প্রিজনভ্যান থেকে ‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ গেল বাংলাদেশির খলনায়ক ডনের জামিন ফের নামঞ্জুর রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ চাইলে পর্তুগাল দলে ফিরতে পারবেন রোনালদো: জেসুস ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

'আগামী ৭-৮ বছরে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র হবে বাংলাদেশ'

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২৫,  8:22 PM

news image

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশে ক্যাশলেস ইকোনমির ভিত্তি শক্তিশালী হচ্ছে। আগামী ৭-৮ বছরে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হবে। বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীতে উন্নয়ন কৌশলবিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন। আহসান এইচ মনসুর বলেন, নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে, এর মাধ্যমে কর ফাঁকি দেয়াও সহজ। এখন থেকে এই প্রবণতা বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে সামষ্টিক অর্থনীতি শক্তিশালী হবে। একইসঙ্গে আর্থিক খাতে লেনদেনে নতুনত্ব আনা প্রয়োজন, যাতে সবাইকে অন্তর্ভুক্ত করা যায়। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ‘ন্যানো লোন’ ধারণা জনপ্রিয় হচ্ছে জানিয়ে গভর্নর বলেন, প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ এ ধরণের ঋণ সেবা পাচ্ছে। ৭ হাজার কোটি টাকা এভাবে ঋণ দেওয়া হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম