ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

"দূর থেকে বসে আমাকে জাজ করবেন না", ভক্তদের আনুশেহ

#

বিনোদন প্রতিবেদক

২৯ অক্টোবর, ২০২৬,  10:58 AM

news image

জনপ্রিয় গান ‘সহজ মানুষ’ কিংবা ‘তোমার ঘরে বসত করে কয়জনা’ -কণ্ঠ দেওয়া সংগীতশিল্পী আনুশেহ আনাদিল যিনি  নব্বইয়ের দশক থেকে শ্রোতাদের মুগ্ধ করে চলেছেন বর্তমান গানের মঞ্চে তার উপস্থিতি কমেছে।


শুধু গানই নয়, মিডিয়া কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে খুব একটা পাওয়া যায় না। কেউ কেউ গুঞ্জন ছড়ায়, নেশাগ্রস্ত হয়ে পড়ার কারণে আর গাইতে পারছেন না আনুশেহ। সে কারণেই তিনি নিভৃত জীবন বেছে নিয়েছেন।


সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।


ভিডিওতে আনুশেহ বলেন, “আমাকে কি দেখতে নেশাখোরের মতো লাগে? হয়তো-বা আমি নিজের যত্ন ঠিকভাবে নিই না। এটা সত্য। তবে চেষ্টা করছি। আমাকে নিয়ে বেশি চিন্তা করবেন না প্লিজ। আর দূর থেকে বসে আমাকে জাজ করবেন না। এটাও ভাববেন না যে আমি নেশার কারণে গান ছেড়ে দিয়েছি বা গাইতে পারি না। এখনো সুরে গান গাইতে পারি। হ্যাঁ, এটা সত্যি যে কমার্শিয়ালি গান করছি না।"


“আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার জীবনটাকে সহজ করব। ওই পথেই আছি। একটা মাটির বাড়ি বানিয়েছি।" মাঝে লম্বা সময় ধরে ফেসবুকেও অনুপস্থিত ছিলেন। এ বছরের জুনে ফেসবুকে ফিরে জানান, তিনি টনিটাস রোগে আক্রান্ত। এটি কানের একটি বিরল সমস্যা।


বাংলা ব্যান্ডের হাত ধরে লোকসংগীত ও ফোক ফিউশনে নিজস্ব ধারা তৈরি করেছিলেন তিনি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘তোমার ঘরে বসত করে কয়জনা’, ‘ঘাটে লাগাইয়া ডিঙ্গা’, ‘সহজ মানুষ’, ‘কৃষ্ণপক্ষ’, ‘আমি ওপার হয়ে’ ইত্যাদি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম