ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

"ডেঙ্গুসহ মশাবাহিত প্রতিরোধে নরসিংদী জেলা প্রশাসনের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান"

#

২৭ আগস্ট, ২০২৩,  4:05 PM

news image

খন্দকার শাহিন: নরসিংদী জেলায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে পক্ষকালব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। রবিবার (২৭ আগস্ট) সকালে জেলা প্রশাসনের উউদ্যোগে এই কর্মসুচীর শুভ উদ্বোধন করেন, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। এই কর্মসূচী উপলক্ষে নরসিংদী সার্কিট হাউজ থেকে নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন পর্যন্ত সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। এসময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে অংশনেন, নরসিংদী সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ মাসুম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, ১০০ শয্যা বিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এ এন এম মিজানুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান সহ ইউনিয়নের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তবৃন্দ সহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। র‍্যালিতে সমাবেতদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডেঙ্গুসহ সকল মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন থাকা এবং মশার সম্ভাব্য প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত সকল স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম